বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের কাছে অপমানিত হয়েই অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে: গাভাস্কার   রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির   ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প   ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি   বঙ্গোপসাগরে ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড   দেশে যে সংকট চলছে তা আমাদের নয়- পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী   রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের জনপ্রিয়তা বাড়ছে   
রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৬৫)

ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ইসলামী ছাত্রশিবির নেবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছাত্রশিবিরের পাঁচ দফা দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুজাহিদ ফয়সাল বলেন, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক ব্যয় হিসেবে ৩ লাখ ৭০ হাজার টাকা খরচের কথা জানিয়েছেন। তবে এ হিসাব বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরসহ অন্যান্য খাতের ব্যয় বিবেচনায় নিলেও এত বড় অঙ্কের ব্যয় হওয়ার কথা নয়।

শিবির সভাপতি আরও বলেন, আম্মার তাদের প্যানেল থেকে নির্বাচিত হননি। তাই তাঁর কার্যক্রম ও সামগ্রিক কর্মকাণ্ডের কোনো দায় ছাত্রশিবির নেবে না। তবে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের কার্যক্রমের দায় সংগঠন বহন করবে বলে জানান তিনি।

এদিকে, শিবির সভাপতির বক্তব্যের জবাবে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তাঁর কাছে দাপ্তরিক ব্যয়ের সব কাগজপত্র ও ভাউচার রয়েছে। এসব নথিই প্রকৃত তথ্য তুলে ধরবে। তিনি জানান, আড়াই মাস পর ভাউচারসহ পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করবেন এবং তখন এ বিষয়ে প্রশ্ন তোলা যেতে পারে।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা, সিনেটকে কার্যকর ও নিয়মিত করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]