মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: কক্সবাজার কারাগারে কয়েদির মৃত্যু    সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি   কক্সবাজার বিমান বন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ দু'জন চোরাকারবারিকে আটক   বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ দিলেন ছাত্রদল নেতা   বঙ্গভবনের নতুন বাসিন্দা রাষ্ট্রপতি মির্জা ফখরুল   এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম   পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতা ও দক্ষতাই হবে প্রধান বিবেচ্য:প্রধানমন্ত্রী    
কক্সবাজার কারাগারে কয়েদির মৃত্যু
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৬৫)

কক্সবাজারে মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় চার মাস পর মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

রোববার (২৩ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

মৃত মহিউদ্দিন সোহাগ কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা।

জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, গত ২৯ এপ্রিল মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন মহিউদ্দিন সোহাগ। রোববার অসুস্থবোধ করলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে সচেতন মহল বলেন, তার মৃত্যুর জন্য রাস্ট্র দায় এড়াতে পারেনা। কারণ "রাখিবে নিরাপদ, দেখাবে আলোর পথ'। এই বাণী রাস্ট্রের!।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]