প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:৪১ এএম (ভিজিট : ৪২)

ফাইল ছবি
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে থাকা সেই আলোচিত কুমিরটি এখন কক্সবাজারের সাফারি পার্কে। দীর্ঘদিন মাজারের দিঘিতে অবস্থান করা কুমিরটিকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়ার পর কক্সবাজারের সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, মাজারের দিঘিতে থাকা কুমিরটি দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ ছিল। তবে সাম্প্রতিক সময়ে কুমিরের আক্রমণে প্রাণহানির ঘটনায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এরপর প্রশাসনের সিদ্ধান্তে কুমিরটি দিঘি থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।উদ্ধারের পর কুমিরটিকে প্রথমে নিরাপদ স্থানে রাখা হয়। পরে প্রাণীটির জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কক্সবাজারের সাফারি পার্কে নেওয়া হয়।
খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে কুমিরের উপস্থিতি বহুদিনের ঐতিহ্যের অংশ। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা মাজার জিয়ারতের পাশাপাশি দিঘির কুমির দেখতেও ভিড় করতেন।
তবে মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিরটিকে মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজারের সাফারি পার্কে এখন কুমিরটির নিরাপদ আবাস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।