রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: খানজাহান আলীর মাজারের সেই কুমির এখন কক্সবাজারের সাফারি পার্কে   নাইজেরিয়ার মারিয়াম ইবরাহিমের কোরআনের বিশ্বমঞ্চে অনন্য সাফল্য   ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনি, নিহত ১; গুরুতর আহত আরও ১   সিরিয়া ঘিরে তুরস্ক-ইসরায়েল সংঘাতের শঙ্কা, বাড়ছে যুদ্ধের আশঙ্কা   রোবটের দৌড়ে পেছনে পড়ল বোল্টের রেকর্ড   রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান   পরীমণির গাড়ি রহস্যে ‘মাসরুর’ নাম, মিলছে ভিন্ন ভিন্ন তথ্য   
রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:২৭ এএম   (ভিজিট : ৩৬)

রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্মৃত কোনো সংকটে পরিণত হতে না দেওয়ার আহ্বান জানিয়ে মিয়ানমারের ওপর কার্যকর ও সমন্বিত বৈশ্বিক চাপ সৃষ্টির তাগিদ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার ঢাকায় আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: এ কনভেনিং অব পার্টনারশিপ, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কমিটমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ব্যাপকভাবে আশ্রয় নেওয়ার নবম বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে এই সংকটকে দীর্ঘস্থায়ী হতে না দিয়ে এর একটি টেকসই সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ও অর্থায়ন কমে আসছে। ফলে শরণার্থীদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। প্রত্যাবাসনের আগে রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। জাতিসংঘ ও অংশীদার সংস্থাগুলো ২০২৬ সালে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে ৭১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার আবেদন জানিয়েছে।

এদিকে, সম্প্রতি মিয়ানমার বাংলাদেশে অবস্থানরত ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকা থেকে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে মিয়ানমার।

বাংলাদেশ বরাবরই বলে আসছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]