রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: খানজাহান আলীর মাজারের সেই কুমির এখন কক্সবাজারের সাফারি পার্কে   নাইজেরিয়ার মারিয়াম ইবরাহিমের কোরআনের বিশ্বমঞ্চে অনন্য সাফল্য   ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনি, নিহত ১; গুরুতর আহত আরও ১   সিরিয়া ঘিরে তুরস্ক-ইসরায়েল সংঘাতের শঙ্কা, বাড়ছে যুদ্ধের আশঙ্কা   রোবটের দৌড়ে পেছনে পড়ল বোল্টের রেকর্ড   রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান   পরীমণির গাড়ি রহস্যে ‘মাসরুর’ নাম, মিলছে ভিন্ন ভিন্ন তথ্য   
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৩২ এএম   (ভিজিট : ৪২)

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।

মার্কিন দূতাবাসের পোস্টের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের একটি পুরোনো ছবিও প্রকাশ করা হয়।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অভিনন্দনকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যাশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]