রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: খানজাহান আলীর মাজারের সেই কুমির এখন কক্সবাজারের সাফারি পার্কে   নাইজেরিয়ার মারিয়াম ইবরাহিমের কোরআনের বিশ্বমঞ্চে অনন্য সাফল্য   ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনি, নিহত ১; গুরুতর আহত আরও ১   সিরিয়া ঘিরে তুরস্ক-ইসরায়েল সংঘাতের শঙ্কা, বাড়ছে যুদ্ধের আশঙ্কা   রোবটের দৌড়ে পেছনে পড়ল বোল্টের রেকর্ড   রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান   পরীমণির গাড়ি রহস্যে ‘মাসরুর’ নাম, মিলছে ভিন্ন ভিন্ন তথ্য   
সন্ত্রাসী-চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:২৬ এএম   (ভিজিট : ৪৯)

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো সদস্য বা সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত হাসপাতালটির ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকা মহানগরসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় সক্রিয় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীর শান্তিনগরে অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটির সাত সদস্যের মধ্যে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]