রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বঙ্গভবনের নতুন বাসিন্দা রাষ্ট্রপতি মির্জা ফখরুল   এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম   পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতা ও দক্ষতাই হবে প্রধান বিবেচ্য:প্রধানমন্ত্রী    আইসিসিতে বড় সুখবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ   গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী পার্থ   খানজাহান আলীর মাজারের সেই কুমির এখন কক্সবাজারের সাফারি পার্কে   নাইজেরিয়ার মারিয়াম ইবরাহিমের কোরআনের বিশ্বমঞ্চে অনন্য সাফল্য   
বঙ্গভবনের নতুন বাসিন্দা রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ৩৫)

বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়

বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছান তিনি।

বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে প্রবেশ করেন রাষ্ট্রপতি।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপ্রধান হিসেবে নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো। এখন থেকে বঙ্গভবন থেকেই তিনি রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]