রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বঙ্গভবনের নতুন বাসিন্দা রাষ্ট্রপতি মির্জা ফখরুল   এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম   পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতা ও দক্ষতাই হবে প্রধান বিবেচ্য:প্রধানমন্ত্রী    আইসিসিতে বড় সুখবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ   গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী পার্থ   খানজাহান আলীর মাজারের সেই কুমির এখন কক্সবাজারের সাফারি পার্কে   নাইজেরিয়ার মারিয়াম ইবরাহিমের কোরআনের বিশ্বমঞ্চে অনন্য সাফল্য   
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী পার্থ
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৪১)

 নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী এবং সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ নয়। প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনোভাবেই যেন গণমাধ্যম নিয়ন্ত্রণের পথে যাওয়া না হয়, সেদিকে সতর্ক থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতার অর্থ দায়িত্বজ্ঞানহীনভাবে সংবাদ পরিবেশন করা নয়। গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হওয়ায় দেশের স্বার্থ, মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা প্রয়োজন।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার জায়গায় সরকার শক্ত অবস্থানে থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দেশের সেবা করা এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

এর আগে শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পার্থ জানিয়েছিলেন, গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কাজ এগিয়ে নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]