বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের কাছে অপমানিত হয়েই অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে: গাভাস্কার   রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির   ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প   ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি   বঙ্গোপসাগরে ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড   দেশে যে সংকট চলছে তা আমাদের নয়- পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী   রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের জনপ্রিয়তা বাড়ছে   
বিরামপুরে বালু উত্তোলন, জড়িত শীর্ষ দুই নেতা
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ১৯৪)

দিনাজপুরের ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়নের শেষ সীমান্তে শ্রীপুর ব্রিজের ১০০মিটার দূরত্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।গত ২৪ আগস্ট সকালে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

সেখানে থাকা বালু মহাল কতৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি বলছেন,বিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন হচ্ছে। এরফলে এই অবৈধ বালু দস্যুদের কারণে উক্ত বালুর পয়েন্টের সন্নিকটে একটি ছোট সেতু হুমকির মুখে পড়েছে।

এদিকে দীর্ঘ ৫দিন থেকে বালু উত্তোলন হলেও প্রশাসন এ বিষয়ে নীরব কেন সচেতন মহল জানতে চায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আপনাদের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ তাদেরকে সতর্ক করেছি। অবৈধ বালুর পয়েন্ট থেকে আর কোন বালু উত্তোলন করতে দেয়া হবে না।

বিষয়টি নিয়ে মুঠোফোনে বিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন বলেন, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী নদীর ৩টি পয়েন্ট ভেঙ্গে যাওয়ায় সেগুলো মেরামতে ব্লক তৈরির কার্যাদেশের আদেশ দিয়েছেন। তাই ব্লক তৈরির জন্য এখান থেকেই বালু উঠানো হচ্ছে। এখানকার কাজের জন্য তাহলে বালু কি আমি সৌদি বা দুবাই থেকে আনবো। সবাই তো এভাবেই করছে।আমরাও করছি। 

অবৈধ বালু মহলের সঙ্গে উপজেলা বিএনপি'র শীর্ষ নেতৃবৃন্দরা জড়িত থাকায় বিএনপি'র একটি পক্ষ মনে করে এতে করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]