বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের কাছে অপমানিত হয়েই অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে: গাভাস্কার   রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির   ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প   ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি   বঙ্গোপসাগরে ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড   দেশে যে সংকট চলছে তা আমাদের নয়- পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী   রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের জনপ্রিয়তা বাড়ছে   
রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের জনপ্রিয়তা বাড়ছে
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ২৭১)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নম্বর রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা ও বিএনপির ইউনিয়ন সেক্রেটারী মোঃ ফজলুর রহমান আকাশকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা ক্রমেই বেড়েই চলেছে। দিনে দিনে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা করার কারণে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হিসেবে উঠে এসেছেন বলে স্থানীয়দের দাবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রতনপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক, কালভার্ট, জলাবদ্ধতা নিরসনসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে ফজলুর রহমান আকাশ বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার অবদানের বিষয়টিও স্থানীয়দের মধ্যে বেশ আলোচিত হচ্ছে।

স্থানীয়দের একটি অংশের ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং এলাকার নানা সমস্যা ও প্রয়োজনের সময়ে অসময়ে পাশে থাকার কারণে ফজলুর রহমান আকাশের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগও রয়েছে বলে তারা জানান।

ফজলুর রহমান আকাশ রতনপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর বড় ছেলে। পারিবারিকভাবেও দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকায় ইউনিয়নের রাজনীতি ও সামাজিক পরিমণ্ডলে আকাশের পরিচিতি তুলনামূলকভাবে বেশি বলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অনেকে মনে করছেন। তবে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘিরে রতনপুর ইউনিয়নে ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হলেও নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটারদের সমর্থন কোন দিকে যাবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে। 

ফজলুর রহমান আকাশ বলেন, মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সুযোগ পেলে রতনপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আকাশ বলেন আমার জীবনের বাকী সময়টুকু রতনপুরবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি তাদের সুখেদুঃখেও পাশে থাকতে চাই। আমার পিতা আব্দুল ওয়াহেদ সাহেব রতনপুরবাসীর কল্যাণে নিবেদিত ছিলেন। আমিও তার রেখে যাওয়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]