প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:০৪ এএম (ভিজিট : ১১২)

ফাইল ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যেই সেগুলো একে একে পূরণ করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা সঠিক পথে হাঁটছি।’
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।