বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের কাছে অপমানিত হয়েই অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে: গাভাস্কার   রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির   ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প   ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি   বঙ্গোপসাগরে ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড   দেশে যে সংকট চলছে তা আমাদের নয়- পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী   রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের জনপ্রিয়তা বাড়ছে   
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ১৪৩)

প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের ব্রিফিং করছেন

প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের ব্রিফিং করছেন

চলতি অর্থবছরের মধ্যেই দেশের স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য জাতীয় বাজেটে ৬ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানও উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। তবে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে মন্ত্রণালয় কাজ করছে।

ইসির সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে ডেনমার্কের সঙ্গে বৈঠকে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করতে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেবে।

মোট ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে ডেনমার্কের সহায়তার মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে সহজ শর্তে পরিশোধযোগ্য ঋণ হিসেবে দেওয়া হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করে ঢাকাবাসীর কাছে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ডেনমার্ক আরও ১০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মীর শাহে আলম।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]