বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নেপালে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ   তারেক রহমানের নেতৃত্বে আমরা সঠিক পথে হাঁটছি: এলজিআরডি মন্ত্রী   নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল, নিহত দেড় শতাধিক   বাংলাদেশের কাছে অপমানিত হয়েই অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে: গাভাস্কার   রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির   ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প   ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি   
নেপালে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:১৬ এএম   (ভিজিট : ১২৮)

ফাইল ছবি

ফাইল ছবি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই দুর্যোগের সময়ে নেপালকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোকবার্তায় তিনি বলেন, নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও সরকার নেপালের পাশে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “নেপাল যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়ে দেশটির প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত।”

এদিকে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে রসুয়া ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেপালের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেপালের এই দুর্যোগে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]