রবিবার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: শরণখোলায় মাদ্রাসার ছাত্রকে গুরুতর মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে   চোখে আলো নেই, ৪০ বছর ধরে মায়ের সংসারের শেষ ভরসা মুকলেস!   জিনিয়াস শেফ আয়োজন করলো বেকিং কর্মশালা   বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন সম্ভাবনা   হঠাৎ হাসপাতালে ভর্তি ঊর্ফী জাভেদ   মার্কিন অর্থনৈতিক অভিযান থেকে বাঁচার যে উপায় জানালেন মোজতবা!   নিজ কাণ্ডে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ!   
শহীদ ও নির্যাতিত পরিবারগুলোই সরকারের শক্তির উৎস: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৫১)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের ত্যাগের বিনিময়েই দেশের ২০ কোটি মানুষ আজ মুক্ত। যারা দেশ ও জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিগত স্বৈরাচার আমলে গুম খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির সনদ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, গুমের শিকার ও চব্বিশের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী মানুষগুলোর কারণেই আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। তারা যে লক্ষ্য বা উদ্দ্যেশ্য নিয়ে দেশের জন্য ত্যাগ শিকার করেছেন বর্তমান সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তা বাস্তবায়নের।

এছাড়া গণতান্ত্রিক আন্দোলনে নানা সময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে এই সরকার সর্বদা থাকবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যদের সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তাদের সান্ত্বনা দিয়ে তিনি জানান, বড় কিছু অর্জন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, নিখোঁজ হয়েছেন বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই ত্যাগ বৃথা যাবে না। বর্তমান সরকার সর্বোচ্চ দিয়ে তাদের সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করবে।

বাস্তবতার নিরিখে কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, "বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হয় না। কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে আসব না।" ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

সরকার নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে- এমন ধারণার চেয়ে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করে তিনি বলেন, "এই পরিবারগুলোর সহযোগিতা বা সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে কাজ করতে পারছে। মূলত আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির উৎস।"

যতদিন জনগণ বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখবে, ততদিন এসব পরিবারের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। পরিশেষে রাজনৈতিক ও অরাজনৈতিক সব গণতান্ত্রিক যোদ্ধার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আশ্বস্ত করেন, শত সীমাবদ্ধতা থাকলেও সরকার সবসময় এই আত্মত্যাগকারী পরিবারগুলোর পাশে থাকবে। দেশ ও জাতির প্রত্যাশা পূরণে তিনি সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]