শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
জিনিয়াস শেফ আয়োজন করলো বেকিং কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৮৪৭)

রাজধানীর পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শেফ লাকী আখতার। তার প্রতিষ্ঠানের নাম জিনিয়াস শেফ। এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কর্মশালার মাধ্যমে হোম শেফ এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হলো অল বেকিং ওয়ার্কশপ। বেকিংয়ের সকল খুঁটিনাটি হাতেকলমে শিখিয়েছেন শেফ লাকী আখতার। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিব্রিটি শেফ হাসিনা আনছার নাহার।

হাসিনা আনছার বলেন, শেফ লাকী আখতার আমার ছোটবোন। তার কাজ ইতোমধ্যেই প্রশংসার দাবীদার। বেকিং এবং কুকিং দুই মাধ্যমেই সে যথেষ্ট দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমাদের রন্ধনশিল্পে শেফ লাকী স্থায়ী আসন লাভ করবে।

অংশগ্রহণকারী বেকিং শেফগণ জিনিয়াস শেফের এই কর্মশালায় অংশ নিতে পেরে আনন্দিত। প্রশিক্ষক লাকীর শেখানোর টেকনিক এবং বেকিংয়ের করণ-কৌশল এক সিটিংয়ে শিখতে পেরে তারা উপকৃত হয়েছেন বলে জানালেন।

একজন শিক্ষার্থী বলেন, লালবাগের মতো জায়গায় জিনিয়াস শেফের এই উদ্যোগ আমাদেরকে আশার আলো জুগিয়েছে। শেফ লাকী আখতার শিক্ষক এবং প্রশিক্ষক হিসেবে অনন্য।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]