সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
আজ বিশ্ব প্রাণী দিবস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাণীর অধিকার, কল্যাণ এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণের বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস।

১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে পরিবেশবিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক নেচার ওয়াচ ফাউন্ডেশনসহ প্রাণী কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থা দিবসটি পালন করে থাকে।

শুধু বন্যপ্রাণী নয়, পোষা প্রাণীসহ মানুষের উপকারে আসে এমন সব প্রাণীর প্রতি যত্নশীল ও মানবিক আচরণের গুরুত্বও তুলে ধরা হয় এ দিবসে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীদের অবদান সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জার্মান লেখক হেনরিক জিম্মারমেন ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথম বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সালে দিবসটি ৪ অক্টোবর পালন শুরু হয়।

পরবর্তীতে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]