বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৬৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছিলেন লিটন দাস। পরে কাগিসো রাবাদাকে একইভাবে ফিরিয়ে এককভাবে রেকর্ডটির মালিক হন বাংলাদেশের এই উইকেটরক্ষক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিংসহ মোট ৮টি ডিসমিসাল করেছেন তিনি।

এর আগে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটরক্ষকের দখলে। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন পাকিস্তানের ওয়াসিম বারি। পরের বছর ভারতের বিপক্ষে তার রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের বব টেলর। এরপর ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা একই কৃতিত্ব দেখান। প্রত্যেকেরই ছিল ৭টি করে ক্যাচ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন লিটন। এরপর চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে বিশ্বরেকর্ডে ভাগ বসান তিনি। একই সঙ্গে ভেঙে যায় রিকেলটন ও কাগিসো রাবাদার ১১৭ রানের জুটি।

এরপর রাবাদাকেও স্টাম্পিং করে নতুন ইতিহাস গড়েন লিটন। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর মিরাজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পিংয়ের শিকার হন দক্ষিণ আফ্রিকার এই পেসার। তাতেই লিটনের ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় আটে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে এত বেশি ডিসমিসাল করার কৃতিত্ব আর কোনো উইকেটরক্ষকের নেই।

তবে লিটনের ব্যক্তিগত সাফল্যের দিনেও ম্যাচের নিয়ন্ত্রণ রয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে। রিকেলটন ও রাবাদার জুটি ভাঙতে বাংলাদেশের বোলারদের বেশ সময় লেগেছে। ১১৬ ওভার শেষে ৯ উইকেটে ৫২৭ রান তুলে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১২৭ রানে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]