সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস   শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ১১ আসামি   নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী   বিসমিল্লাহর পরিবর্তে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?   গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ   নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিল সরকার   দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ   
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ৮৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন সূচিতে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

এদিকে, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তবে ২০৩২ ও ২০৩৪ সালের আসরের আয়োজক এখনো চূড়ান্ত করেনি আইসিসি।

সংস্থাটি জানিয়েছে, ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পরপর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ তৈরি, উচ্চমানের ক্রিকেট আয়োজন এবং সুশৃঙ্খল আন্তর্জাতিক সূচি প্রণয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]