শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: Hcucuv   আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন   রাজনৈতিক ও কূটনৈতিক নানা শঙ্কায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ডিসেম্বর   স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি   খাবার পরিবেশনে দেরি, মহাখালীর রেস্তোরাঁয় তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুরের অভিযোগ   ১০০০ মোমবাতি প্রজ্বালন ও ফুলেল শ্রদ্ধায় নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন   হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রশাসনের কেউ আছেন কি না, জানতে চাইলেন মন্ত্রিপরিষদ সচিব   
আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম   (ভিজিট : ১১১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, আর জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাতে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।

তিনি লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয়।’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের আচরণেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী লীগের নাশকতা দমনে তৎপর, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে ভালো নয়। তার অভিযোগ, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, আর জামায়াত-এনসিপি তাতে উসকানি দিয়ে এসব নাশকতার দায় সরকারের ওপর চাপিয়ে ব্যর্থতার প্রচারণা চালাচ্ছে।

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি আরও লেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলায় বিরোধী দল রাজপথে থাকার কথা একবারও বলছে না। বরং সরকার দুর্বল হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে, এমন প্রত্যাশা থেকেই তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস অব্যাহত থাকুক, তা চাইছে। এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে বিরোধী দল। তবে আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ফ্যাসিবাদের যৌথ মিশন কখনো সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]