সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

শোক প্রস্তাবে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য ছাড়াও বিএনপির সাবেক দুই সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাইয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আব্দুল হাই উপমন্ত্রী ও জাতীয় সংসদের প্যানেল স্পিকারের দায়িত্বও পালন করেছিলেন।

এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ।

শোক প্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং সাংবাদিক আমির খসরু।

এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণেও সংসদে শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

শোক প্রস্তাব উত্থাপনের সময় স্পিকার বলেন, তালিকায় কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ে থাকলে তাঁর নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পাঠানো যাবে। পরবর্তী সময়ে তা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর প্রয়াত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]