শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ   ‘ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম   সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত   ৭ নভেম্বর না হলে দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতনা: নাসের রহমান   শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত    
‘ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ২০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরে ‘আপার’ দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও জেগে আছে। এর প্রমাণ শিক্ষার্থীদের দিতে হবে। শুধু নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন না করে পুরো দেশ ও বিশ্ব নিয়ে ভাবতে হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চর্চা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্বের কোথায় কী চিন্তা হচ্ছে এবং কী ঘটছে, সে বিষয়ে শিক্ষার্থীদের ধারণা রাখতে হবে। বৈশ্বিক শ্রমবাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। চাকরির সুযোগ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করার বিষয়ে ভাবতে হবে।

৭ নভেম্বর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তারা ৭ নভেম্বরকে বিপ্লব হিসেবে ধারণ করেন। একইভাবে জুলাই গণ-অভ্যুত্থানও একটি বিপ্লব। তবে বর্তমান সরকার নিজেদের পক্ষে যায় এমন ঘটনাকে বিপ্লব এবং নিজেদের নেতৃত্ব না থাকা ঘটনাকে আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘আমরা ৭ নভেম্বরকেও বিপ্লব মনে করি, আবার জুলাই বিপ্লবকেও বিপ্লব মনে করি, ঠিক কি না?’

আগামী ডিসেম্বরে কারও দেশে ফেরার সম্ভাবনার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন? আমরা কি প্রস্তুত আছি? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি আছি? এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, না কম হবে?’

বিচার না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, আগেরবার তারা অনেক উদারতা দেখিয়েছেন এবং ক্ষমা করে দিয়েছিলেন। ওসমান হাদীর ভাষায়, শত্রুর প্রতিও ন্যায়বিচার করার কথা বলেছিলেন। কিন্তু গত দুই বছরে কোনো বিচার পাননি বলে দাবি করেন তিনি। ওসমান হাদী হত্যাকাণ্ড এবং জুলাইয়ের শহীদদের হত্যার বিচার না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]