শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত   ৭ নভেম্বর না হলে দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতনা: নাসের রহমান   শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত    আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী   কবিতা চত্বরে ম্যাজিস্ট্রেটের অভিযানে বৃদ্ধার দোকান ও নামাজঘর উচ্ছেদ   গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী   সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত   
৭ নভেম্বর না হলে দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতনা: নাসের রহমান
এ.এস.কাঁকন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৭)

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান  বলেছেন, সাত নভেম্বর শুধু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নয় এটি বাংলাদেশের জনগণের সেই দিবস যা না হলে এদেশ আর কখনও ভারতের দখলদারিত্ব থেকে মুক্ত হতে পাড়তোনা, সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেই আমরা দেশকে, ভারতীয় আগ্রাসন থেকে, বাঁচাতে সক্ষম হয়েছি। না হলে এ দেশের বাঙ্গালি প্রকৃত মুক্তির স্বাদ পেতনা, ভারতীয়দেও দখলেই থাকতো এ দেশ, তাই ৭ নভেম্বর শুধু সিপাহী-জনতার বিপ্লব দিবসই নয়, এটি দেশের স্বাধীনতা রক্ষার দিবস, ভারতের দখলদারিত্ব থেকে দেশকে উদ্ধারের দিবস।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি বলেন সাত নভেম্বরের মূল ইতিহাস নতুন প্রজন্ম জানে না এর প্রেক্ষাপট পাঠ্যপুস্তকে থাকা দরকার।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিতে সভায় আর বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ অন্যান্যরা। 

সভায় বক্তারা বলেন দীর্ঘদিন থেকে সাত নভেম্বর কে ভুলভাবে সাধারন মানুষের কাছে উপস্থাপন করে আসা হয়েছে অথচ এই দিনটির মাধ্যমেই প্রকৃতপক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ ধীরে ধীরে গর্বের সাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নানা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

এছাড়াও জেলার সব উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিবসটি উদযাপনের পাশাপাশি প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় জেলার বিভিন্ন  মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতও করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]