শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত   ৭ নভেম্বর না হলে দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতনা: নাসের রহমান   শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত    আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী   কবিতা চত্বরে ম্যাজিস্ট্রেটের অভিযানে বৃদ্ধার দোকান ও নামাজঘর উচ্ছেদ   গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী   সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত   
শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত
শরলখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৫২)

বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা বাজারস্থ কেন্দ্রীয় কার্যালয় সামনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  রেজোয়ান ইফতেখার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। 

এছাড়া উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজী, অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আল মামুন। অন্যদিকে শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আর কেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ি সিনিয়র মাদ্রাসা, মাতৃভাষা ডিগ্রি কলেজ ও শরণখোলা আইডিয়াল ইন্সটিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিপ্লব সংহতি দিবস পালিত হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]