শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত   ৭ নভেম্বর না হলে দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতনা: নাসের রহমান   শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত    আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী   কবিতা চত্বরে ম্যাজিস্ট্রেটের অভিযানে বৃদ্ধার দোকান ও নামাজঘর উচ্ছেদ   গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী   সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত   
ঝিকরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ১০৭)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও প্রশাসক এম. সাইফুল্লাহ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী,থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আশফাকুজ্জামান খান রনি, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক এমরান রেজা খোকন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা, দেশপ্রেম এবং উন্নয়ন অগ্রযাত্রায় এর গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি লাভ করেন এবং পরবর্তী সময়ে দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন, গ্রামভিত্তিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। 

আলোচনা সভা শেষে আবৃতি, চিত্রাংকন সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.কামরুজ্জামান। পরে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]