প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম (ভিজিট : ১৯)

সংগৃহীত ছবি
কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনাল পুনরায় চালু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর সামিটের টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।
গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করায় গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।