শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত   ৭ নভেম্বর না হলে দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতনা: নাসের রহমান   শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত    আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী   কবিতা চত্বরে ম্যাজিস্ট্রেটের অভিযানে বৃদ্ধার দোকান ও নামাজঘর উচ্ছেদ   গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী   সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত   
৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছিল একই শক্তি: প্রতিমন্ত্রী অমিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৩২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে শক্তির পরাজয় হয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরও সেই একই শক্তি পরাজিত হয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তার ঐক্য তৈরি হয়েছিল বলেই ২০২৪ সালে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭৫ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যকার অলিখিত দূরত্ব অনেক সময় ভেঙে যায়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জনতা ও সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমন্ত্রী ৭ নভেম্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]