সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৫২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন ধরনের অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিলসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্যতম কারণ। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার অভিযোগেও কয়েকটি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধান অনুসরণ করে নতুন এনজিও নিবন্ধন, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানপুষ্ট প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে।

দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিদেশি অনুদানপুষ্ট বেসরকারি সংস্থাগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমন্বয় করে আসছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এনজিওগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে।

বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এসব সংস্থা কাজ করছে।

তবে কোনো এনজিও বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]