শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে চিঠির তথ্য থেকে জানা গেছে।