সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
‘জামায়াতের সঙ্গে গিয়ে সতীত্ব ও আকিদা দুটোই হারিয়েছেন মামুনুল হক’: আমজনতার তারেক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৪৩)

বেতনভুক্ত ইমামদের ‘চাকর’ আখ্যা দিয়ে তাদের ইমামতি নিয়ে দেওয়া বক্তব্যের জবাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হককে পাল্টা প্রশ্ন করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। একজন চাকর বা কর্মচারীর ইমামতি বৈধ হলে বেতনভুক্ত ইমামের পেছনে নামাজ পড়তে আপত্তি কোথায়, তা জানতে চেয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।

পোস্টে তিনি উল্লেখ করেন, চাকর বা কর্মচারী হওয়ার কারণে কারও ইমামতি অযোগ্য হয়ে যায় না। ইমামতির ক্ষেত্রে ব্যক্তির কোরআন তিলাওয়াতের দক্ষতা, দ্বীনি জ্ঞান, আকিদা ও নৈতিক চরিত্র বিবেচ্য। এসব মৌলিক শরয়ি যোগ্যতা থাকলে পেশাগত পরিচয়ের কারণে তাঁর ইমামতি নিয়ে আপত্তির সুযোগ নেই।

তিনি আরও বলেন, ইসলামে ব্যক্তির সামাজিক অবস্থান বা পেশার পরিবর্তে যোগ্যতা, জ্ঞান ও তাকওয়ার ভিত্তিতে ইমাম নির্বাচনের নির্দেশনা রয়েছে। ইতিহাসে হজরত সালেম (রা.)-এর মতো সাহাবিও ইমামতি করেছেন, যিনি একসময় দাস ছিলেন।

বেতনভুক্ত ইমামের পেছনে নামাজ আদায় প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেতনভুক্ত ইমামের পেছনে নামাজ পড়া সম্পূর্ণ সহিহ ও জায়েজ। ইমামরা নির্দিষ্ট সময় মসজিদ ও ধর্মীয় দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন। তাঁদের এই সময় ও শ্রমের যথাযথ মূল্যায়ন হিসেবে বেতন দেওয়া বৈধ।

তারেক রহমানের দাবি, প্রাথমিক পর্যায়ে কিছু মতপার্থক্য থাকলেও পরবর্তী সময়ে ফকিহরা ইমামদের জীবিকা নির্বাহের জন্য সম্মানজনক পারিশ্রমিক দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। কারণ, ইমামদের উপযুক্ত জীবিকার ব্যবস্থা না থাকলে যোগ্য ব্যক্তিরা অন্য পেশায় চলে যেতে পারেন। এতে সমাজে ধর্মীয় নেতৃত্ব ও দ্বীনি শিক্ষার সংকট তৈরি হতে পারে।

দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালন করা ইমামদের আর্থিক দুরবস্থার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, দীর্ঘদিন ধরে অনেক ইমাম নামমাত্র সম্মানিতে দায়িত্ব পালন করছেন এবং তাঁদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ইমামদের পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার মতো বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের একপর্যায়ে মামুনুল হকের ব্যক্তিগত জীবন ও অতীতের কিছু বিতর্ক নিয়েও প্রশ্ন তোলেন আমজনতা দলের এই নেতা। পাশাপাশি আমীর হামজা ও গাজী নজরুলের পেছনে নামাজ আদায় করা জায়েজ কি না, সে প্রশ্নও উত্থাপন করেন তিনি।

এ ছাড়া মাদরাসার এতিম শিশুদের জন্য আসা অনুদানের অর্থ ব্যবহারের বিষয়েও মামুনুল হকের কাছে ব্যাখ্যা দাবি করেন তারেক রহমান। তবে এসব বিষয়ে পোস্টে উত্থাপিত অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি।

পোস্টের শেষাংশে তারেক রহমান বলেন, ইসলাম চাকর, গৃহকর্মী ও শ্রমিকদের সম্মান ও মর্যাদা দেওয়ার শিক্ষা দেয়। বৈধ কোনো পেশাকেই ইসলাম ছোট করে দেখে না। বরং শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহকারী ব্যক্তিদের মানবিক মর্যাদা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে ইসলামে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]