সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
হেফাজত আমিরের বক্তব্য আরও সংযত ও সহনশীল হওয়া উচিত: বিকেএম মহাসচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ১৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের ভাষা আরও সংযত, সহনশীল ও মার্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, এমনভাবে কথা বলা উচিত, যাতে নিজেদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয় কিংবা কেউ কষ্ট না পান।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টায় এশিয়া পোস্টকে দেওয়া এক ফোনালাপে তিনি এসব কথা বলেন।

গত শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের একটি ওয়াজ মাহফিলে সরাসরি কারও নাম উল্লেখ না করে মাওলানা মামুনুল হককে ইঙ্গিত করে ‘...... বাচ্চা’ বলে মন্তব্য করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাঁর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কওমি মাদ্রাসাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

হেফাজত আমিরের এমন বক্তব্যের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিক্রিয়া জানতে চাইলে জালালুদ্দীন আহমদ বলেন, তাঁদের বিরুদ্ধে অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কেউ বই লিখছেন, কেউ মামুনুল হকের সঙ্গে ওয়াজ করবেন না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়া আরও নানা ধরনের মন্তব্য করা হচ্ছে।

তবে এসব বিষয়ে তাঁদের দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, কারও বিরুদ্ধে পাল্টা বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। সব ধরনের অপপ্রচার ও মিথ্যাচারের জবাবে ধৈর্য ধরবেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে নানা প্রচার চালানো হলেও তাঁরা কোনো বিবৃতি দিচ্ছেন না কিংবা মিটিং-মিছিল করছেন না।

বরং নিজেদের কাজের মাধ্যমেই এসব অপপ্রচারের জবাব দিতে চান বলে জানান তিনি।

হেফাজত আমিরের বক্তব্যের ভাষা আরও সহনশীল হওয়া প্রয়োজন উল্লেখ করে বিকেএম মহাসচিব বলেন, হেফাজতের আমির তাঁদের সবার মুরুব্বি। এর আগেও তাঁর বক্তব্যে কিছু গালমন্দের বিষয় তাঁদের কানে এসেছে। গত শুক্রবারও তিনি কিছু মন্তব্য করেছেন, যা তাঁর মতো ব্যক্তির জন্য মানানসই নয়।

তিনি বলেন, এমন ভাষায় কথা বলা উচিত নয়, যাতে নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাঁর বক্তব্যে আরও সংযত, সহনশীল ও মার্জিত ভাষা ব্যবহার করা প্রয়োজন।

জালালুদ্দীন আহমদের দাবি, কওমি আলেমদের আকিদার সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আকিদার মিল রয়েছে। আকিদার প্রশ্নে তাঁদের দলের কোনো ছাড় নেই এবং এ বিষয়ে কারও সঙ্গে আপস করার সুযোগ নেই।

অন্যদিকে, মামুনুল হকের বিরুদ্ধে কেন এ ধরনের মন্তব্য করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সব সময় বিরোধী দল ও ভিন্নমতকে দুর্বল করার চেষ্টা করে। বর্তমানে মামুনুল হক ও তাঁর দল বিরোধী রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সরকার বা সরকার-সমর্থিত গোষ্ঠীর প্ররোচনায় বিরোধী দল ও মতকে দুর্বল করতে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

তাঁর অভিযোগ, অনেকে সরকারের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে মামুনুল হকের বিরোধিতা করছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]