প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম (ভিজিট : ৬৭)

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে এ কমিটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম উল্লেখ করা হয়।