বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ যানবাহনে আগুন   সাংগঠনিক কার্যক্রম জোরদারে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি   ঠিকাদারের উপহার নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম   কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক   কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   
সাংগঠনিক কার্যক্রম জোরদারে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৮১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়ানোর লক্ষ্যে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রাথমিকভাবে গঠিত এ পরিষদে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।

প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ, প্রকৌশলী সাবিনা আহমেদ এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।

আতিক মুজাহিদ বলেন, রাজনীতিতে বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়ানো এবং দলের সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার লক্ষ্যেই এ উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। পরিষদের সদস্যরা বিভিন্ন বিষয়ে দলকে পরামর্শ দেবেন। এসব পরামর্শ রাজনৈতিক পর্ষদের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এনসিপিকে একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন তারা। দলের সাংগঠনিক পরিধি বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। প্রাথমিকভাবে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হলেও ভবিষ্যতে এর সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে।

উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়াপ্রবাসী ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস এবং ইসলামিক স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন।

এ ছাড়া রয়েছেন মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরন্টোর অধ্যাপক ড. মুস্তাহিদ হোসাইন এবং সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী।

রাজনীতিতে পরিবর্তনের প্রত্যয় নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।

এর আগে আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করেছিল এনসিপি। তবে দল গঠনের পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে দলটি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]