বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ যানবাহনে আগুন   সাংগঠনিক কার্যক্রম জোরদারে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি   ঠিকাদারের উপহার নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম   কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক   কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ যানবাহনে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৭৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় রাজধানীতে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩৩ জনকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায় ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়।

অন্যদিকে, রাজধানীর বাইরে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ওই ১২ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রাজধানীতে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৫৯ জনের মধ্যে ৩৩ জনকে ঘটনাস্থল থেকে সরাসরি আটক করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, দেশের অন্যান্য এলাকায় মঙ্গলবার নাশকতা সংক্রান্ত ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পরিসংখ্যান প্রস্তুতের কাজ চলছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]