বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনের চলচ্চিত্র উৎসব   লোহাগড়ার কৃতী চিকিৎসক ডা. শাহ ফয়েজ আলম আর নেই   শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির   হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা   
জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম   (ভিজিট : ১২৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি এ আগ্রহের কথা জানান তিনি। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বিকেলে ইস্তাম্বুল থেকে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী সরদার শ্যাম।

পরে সন্ধ্যায় শুরু হয় বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ভূমিকা ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, বুধবার (১১ নভেম্বর) আনতালিয়া লিডার্স সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ১২ নভেম্বর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]