বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনের চলচ্চিত্র উৎসব   লোহাগড়ার কৃতী চিকিৎসক ডা. শাহ ফয়েজ আলম আর নেই   শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির   হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা   
এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা-বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ৯৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষে আনতালিয়ায় আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন দুই নেতা বৈঠকে বসেন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে তাঁর আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্ব পায়।

প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও বহুমুখী করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা এবং কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি এবং রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে তুরস্কের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠকের এসব তথ্য জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]