বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ যানবাহনে আগুন   সাংগঠনিক কার্যক্রম জোরদারে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি   ঠিকাদারের উপহার নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম   কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক   কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   
ঠিকাদারের উপহার নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৮৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করাকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সই করা এক ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।

ব্যাখ্যায় বলা হয়, মঙ্গলবার দেওয়া প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের আড়ালে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা অসত্য ও বিভ্রান্তিকর।

মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান যাচাই করে ঠিকাদারদের বিল পরিশোধ এবং সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার কিছু অংশ গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এর মাধ্যমে তার বক্তব্যকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে অনভিপ্রেত উল্লেখ করে মন্ত্রণালয় একে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার বলে অভিহিত করেছে।

মন্ত্রণালয় জানায়, সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।

এতে আরও উল্লেখ করা হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় গণমাধ্যমের সামনে আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তার অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেন এবং জানান, এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মীর শাহে আলম বলেছিলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের আওতায় পড়বে না এবং তা গ্রহণ করা যেতে পারে।

তার এ বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হলে প্রতিবাদ জানায় টিআইবি।

বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]