শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: Hcucuv   আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন   রাজনৈতিক ও কূটনৈতিক নানা শঙ্কায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ডিসেম্বর   স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি   খাবার পরিবেশনে দেরি, মহাখালীর রেস্তোরাঁয় তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুরের অভিযোগ   ১০০০ মোমবাতি প্রজ্বালন ও ফুলেল শ্রদ্ধায় নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন   হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রশাসনের কেউ আছেন কি না, জানতে চাইলেন মন্ত্রিপরিষদ সচিব   
স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম   (ভিজিট : ১০৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে এবং স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। এ খাতে সরকারেরও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন।

মির্জা ফখরুল বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এ মানসিকতার পরিবর্তন জরুরি। প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে দেশের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো সহজেই অনেকটা দূর করা সম্ভব। একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ কোনোভাবেই কাম্য নয়। এ প্রবণতা বন্ধ করা গেলে বিভিন্ন সমস্যা অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশাজীবী সংগঠনের সবকিছু পরিবর্তনের প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]