শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: Hcucuv   আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন   রাজনৈতিক ও কূটনৈতিক নানা শঙ্কায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ডিসেম্বর   স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি   খাবার পরিবেশনে দেরি, মহাখালীর রেস্তোরাঁয় তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুরের অভিযোগ   ১০০০ মোমবাতি প্রজ্বালন ও ফুলেল শ্রদ্ধায় নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন   হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রশাসনের কেউ আছেন কি না, জানতে চাইলেন মন্ত্রিপরিষদ সচিব   
জাতিসংঘ মিশনে জ্যেষ্ঠতা উপেক্ষা করে দায়িত্ব প্রদান, কর্মস্থল ছাড়ার আবেদন জ্যেষ্ঠ কূটনীতিকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম   (ভিজিট : ৫৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান বা চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-১ এ কে এম ওয়াহিদুজ্জামান। এ সিদ্ধান্তে পেশাগত অসন্তোষ জানিয়ে ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং নিউইয়র্ক ত্যাগের অনুমতি চেয়ে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে আবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ আবেদন জানান গ্রেড-১ মর্যাদার রাষ্ট্রদূত ওয়াহিদুজ্জামান। ঢাকা ও নিউইয়র্কের একাধিক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে উপ-স্থায়ী প্রতিনিধি-২ এবং গ্রেড-৩ মর্যাদার রাষ্ট্রদূত সঞ্চিতা হককে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে তিনি গভীর পেশাগত উদ্বেগ অনুভব করছেন। তাঁর মতে, এ সিদ্ধান্ত প্রচলিত সরকারি চাকরিবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের চীনের সাংহাই সফরের সময়ের সঙ্গে মিল রেখে ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ছুটি এবং নিউইয়র্ক ত্যাগের অনুমতি চেয়েছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধিবিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে আইরিন জুবাইদা খান ওই সফরে যাচ্ছেন।

আবেদনে ওয়াহিদুজ্জামান জানান, ২০২৬ সালের ১৫ জুলাই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেওয়ার পর থেকে তিনি উপ-স্থায়ী প্রতিনিধি-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত আগস্টে তাঁর পূর্বসূরি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক ত্যাগ করলে তিনি নিজেই ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি বা চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মিশনের দায়িত্ব পালন করেছিলেন।

তবে গত ১২ নভেম্বর স্থায়ী মিশন থেকে জারি করা এক কূটনৈতিক পত্রে (নোট ভারবাল) বিভিন্ন দেশের মিশনকে জানানো হয়, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে সঞ্চিতা হক চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছুটি ও কর্মস্থল ত্যাগের অনুমতির আবেদনপত্রের অনুলিপি জনপ্রশাসন উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন জ্যেষ্ঠ এই কূটনীতিক।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]