শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দুই ব্যাংকে অনন্ত জলিলের ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি, আদায়ে আইনি পদক্ষেপ   নতুন বেতনস্কেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ   জনসমর্থন ছাড়া ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা সফল হবে না: রিজভী   খুলনায় যৌথ অভিযান শুরুর সিদ্ধান্তের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা   ৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকরা   কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ   
জনসমর্থন ছাড়া ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা সফল হবে না: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম   (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনগণের সমর্থন ছাড়া কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হলেও জনগণই তা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে উদ্যোগের পেছনে জনগণের সমর্থন থাকে না, তা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলেও সাধারণ মানুষ তা প্রতিরোধ করবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে অর্থ পাচারসহ বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এখনো বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। তবে পরিকল্পিত ও কৃত্রিমভাবে সৃষ্ট এ ধরনের অস্থিতিশীলতা দীর্ঘদিন টিকবে না।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জনগণের সামনে এগিয়ে যাওয়ার পথ সংকুচিত হয়ে এলে এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল। ওই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে আসে।

রিজভী বলেন, একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ এবং উপউপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]