শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দুই ব্যাংকে অনন্ত জলিলের ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি, আদায়ে আইনি পদক্ষেপ   নতুন বেতনস্কেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ   জনসমর্থন ছাড়া ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা সফল হবে না: রিজভী   খুলনায় যৌথ অভিযান শুরুর সিদ্ধান্তের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা   ৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকরা   কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ   
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্কে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে সরকারি প্রতিনিধিদলে মধুখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল বাশার খানের অন্তর্ভুক্তি নিয়ে ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সরকারি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে আবুল বাশার খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশায় পাট ব্যবসায়ী আবুল বাশার খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে আবুল বাশার খান বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বিএনপির ভোটে প্রভাব ফেলেছিলেন। তাদের দাবি, এর ফলে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন। এমন একজন ব্যক্তি কীভাবে এবং কার সুপারিশে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়ার মতো নয়। অনেক ত্যাগী নেতা যেখানে জায়গা পাচ্ছেন না, সেখানে আওয়ামী লীগের পদধারী একজন নেতা এবং ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া আবুল বাশার খান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক। এ ধরনের বিষয়ে সরকারের আরও সতর্ক থাকা প্রয়োজন।

মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক বলেন, আওয়ামী লীগের পদধারী একজন নেতাকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করা অত্যন্ত দুঃখজনক। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাঁকে সরকারি প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস। তাঁরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শুধু ফরিদপুর-১ আসনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেই নয়, জেলা থেকে শুরু করে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এতে হাজার হাজার নেতাকর্মীর মনে গভীর আঘাত লেগেছে।

তিনি আরও বলেন, বিষয়টি যথাযথভাবে তদন্ত করে এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। আওয়ামী লীগের পদধারী একজন নেতা, যাঁর কারণে ফরিদপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী পরাজিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে, তিনি যদি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন, তাহলে ভবিষ্যতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানান তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]