সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস   শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ১১ আসামি   নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী   বিসমিল্লাহর পরিবর্তে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?   গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ   নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিল সরকার   দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ   
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িত এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না।

তিনি বলেন, সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কখনো কোনো গণমাধ্যমকে চাপ দেয়নি। একইভাবে কোনো সংবাদ প্রত্যাহারের জন্যও কোনো সংস্থা বা এজেন্সি চাপ প্রয়োগ করেনি।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে বর্তমান সরকার এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবে না। একই সঙ্গে ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম অতীতে যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত থাকবে বলে সরকার প্রত্যাশা করে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]