প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম (ভিজিট : ১০৩)

সংগৃহীত ছবি
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেছে। সোমবার সকালে তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হন। তবে সেখানে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন পিটার হাস। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন পিটার হাস।
দায়িত্ব পালনকালে বিভিন্ন ইস্যুতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাঁর মতপার্থক্যের বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।