বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৮৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক থাকছে আগের মতোই। ২০২৭ সালের আইপিএল মৌসুমে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধোনির নতুন দায়িত্বের ঘোষণা দিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে আসে এই ঘোষণা।

ধোনিকে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘এমএস ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি। সাফল্য, ব্যর্থতা কিংবা মাঝের সব প্রতিকূলতায় একে অপরের পাশে থেকেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটাই কারণ, আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে ধোনিকে চেন্নাই দলে নেওয়ার সিদ্ধান্তের স্মৃতিচারণ করে শ্রীনিবাসন আরও বলেন, ‘২০০৮ সালে আমিই জোর দিয়ে বলেছিলাম, ধোনিকে চেন্নাইয়ের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, মানুষ হিসেবে সে যেমন, সেটিও বড় কারণ। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। চেন্নাই সব সময় তার ঘর।’

আইপিএলের প্রথম আসর ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বে ১৭ মৌসুমে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে দলটি। পাশাপাশি দুটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শিরোপাও ঘরে তুলেছে চেন্নাই। তবে ২০১৬ ও ২০১৭ সালে আইপিএল থেকে নিষিদ্ধ থাকায় ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন ধোনি।

৪৫ বছর বয়সী এই ক্রিকেটারের আইপিএল ক্যারিয়ার শেষ হচ্ছে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে। ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এবার আর খেলোয়াড় হিসেবে নয়, মেন্টরের দায়িত্ব নিয়ে চেন্নাইয়ের ড্রেসিংরুমে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]