বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৯০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ৩/বি রোডের ৫ নম্বর বাড়িতে অবস্থিত পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোতল হাতে এক যুবক পাসপোর্ট অফিসের গেটের ভেতরে দাহ্য পদার্থ ঢালছেন। পরে তাঁর সঙ্গে থাকা আরেক যুবক দিয়াশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই অফিসের কম্পাউন্ডে আগুন ছড়িয়ে পড়ে। এরপর দুজনকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

মঙ্গলবার তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, রিকশায় করে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক বোতল থেকে দাহ্য পদার্থ ঢেলে পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন।

ওসি আরও জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]