মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা   সৌদি আরবে হামলা হলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষার ঘোষণা পাকিস্তানের   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা   আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে টিআইবির নিন্দা, অপসারণের দাবি   ইসরায়েলে ভোটগ্রহণ, কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু   ‘শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে’, মানিক পশারীর মরদেহ দাফনে বাধা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ   অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত   
কেরানীগঞ্জে ১১–১২ তলা ভবনে বিদ্যুৎ সংযোগে অনিয়ম, নেপথ্যে শাহ আলম!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২০০)

কেরানীগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর শুভাঢ্যা জোনাল অফিসকে ঘিরে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমে অনিয়ম, গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গ্রাম ইলেকট্রিশিয়ান হিসেবে পরিচিত শাহ আলমের মাধ্যমে কদমতলী খালপাড় সড়কের পাশে একাধিক ১১ থেকে ১২ তলা ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করা হচ্ছে। এসব সংযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন ও কারিগরি শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে আর্থিক সুবিধার বিনিময়ে বিভিন্ন ভবনের বিদ্যুৎ সংযোগের কাজ বাগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ গ্রাহকদের কাছ থেকে মিটার সংযোগের কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে শাহ আলমের বিরুদ্ধে। 

স্থানীয় সূত্রের দাবি, কদমতলী খালপাড় সড়কের পাশে একাধিক বহুতল ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বা সংযোগের কাজ চলছে। এসব ভবনে অনুমোদিত লোড, প্রয়োজনীয় কারিগরি যাচাই, বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা এবং সংযোগ প্রদানের প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে গ্রাম ইলেকট্রিশিয়ান শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ১১ থেকে ১২ তলা ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদক জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব কাজের সুবিধা তিনি একা ভোগ করেন না; বিদ্যুৎ অফিসকে ম্যানেজ করেই কাজগুলো করা হয়।

অভিযোগের ব‍্যাপারে ইলেকটিশিয়ান শাহ আলমের সাথে যোগাযোগ করলে নিজের অপকর্মের কথা শিকার করে বলেন, এভাবেই ১১ থেকে ১২ তলা বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। আমি একা সুবিধা ভোগ করিনা, বিদ্যুৎ অফিসকে ম‍্যানেজ করেই করি। 

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) গোলাম কাউসার তালুকদার জানান, ফায়ার সার্ভিসের অনুমোদন পত্র ছাড়া ১১-১২ তলা ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়া নিয়ম নেই। শুভাঢ্যা বিদ্যুৎ অফিসের কোন কর্মকর্তা যদি অনিয়ম করে ১১ এবং ১২ তলা বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। বহিরাগত ইলেকট্রিশিয়ান শাহ আলম অথবা যে হোক না কেন তাকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

দ্বিতীয় পর্ব: যেভাবে বহুতল ভবনে বিদ্যুৎ সংযোগে অনিয়মের সাম্রাজ্য চালাচ্ছেন শাহ আলম!









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]