শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা’:আব্দুল হাই সাইফুল্লাহ   জাতীয় নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি নির্বাচনে সেই ভুল হবে না: জামায়াত আমির   মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, আড়াল থেকেই দেশ পরিচালনা করছেন: ইরানি কূটনীতিক   ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত   কক্সবাজারে আবাসন সংকট: বালিয়াড়িতে রাত কাটাচ্ছেন শত শত পর্যটক   নতুন প্রজন্মের কাছে আহ্ছানিয়া দর্শন তুলে ধরতে ‘আহ্ছানিয়া জীবন’ বুকলেট প্রকাশ   নির্বাচনে হট্টগোল করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবেন না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম   
জাতীয় নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি নির্বাচনে সেই ভুল হবে না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:১৩ এএম   (ভিজিট : ৯০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিলেও সেই ভোটের অধিকার রক্ষায় দলটির দুর্বলতা ছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটের অধিকার রক্ষায় কোনো ধরনের ভুল না করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘জনগণ আমাদের বলে, “ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না।” তখন আমাদের বলতে হয়, আমাদের দুর্বলতা ছিল। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। সিটি নির্বাচনে দিনরাত একাকার করে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এবার এগুলোর আলোকে কাজ করলে আশা করি আর ভুল হবে না।’

শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুকনদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তাই প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

ঢাকা মহানগর জামায়াতের অতীত সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরে শফিকুর রহমান বলেন, একসময় ঢাকায় দলটির সাংগঠনিক অবস্থা বেশ দুর্বল ছিল। ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মাধ্যমে বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকন পদ-পদবির বিষয় নয়; এটি জীবনের নীতি-নৈতিকতার মানদণ্ড। একে ক্ষমতা মনে করলে ভুল হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বাড়ার পাশাপাশি তাঁদের গুণগত মান উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৩ হাজারের বেশি রুকন গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচন করেন। এতে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য আমির পদে পুনর্নির্বাচিত হন মোহাম্মদ সেলিম উদ্দিন।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপিসহ দলের অন্যান্য নেতারা।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]