বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখ দর্শনার্থী   দাম্পত্যের মনোমালিন্য দূর করতে মেনে চলুন ৭টি কৌশল   মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, নিহত ১    বিক্ষোভের মধ্যেই সৌদি আরবে ম্যাঁক্রো, আলোচনায় জ্বালানি নিরাপত্তা   সামরিক সহযোগিতা বাড়াতে ‘বদর’ চুক্তিতে পাকিস্তান-তুরস্কসহ চার দেশ   একই পদ্ধতিতে পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না: শিক্ষামন্ত্রী   জীবনে বরকত লাভের ১০টি গুরুত্বপূর্ণ আমল   
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, থাকবে এক হাজার গাড়ির বহর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ৩৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ামুখী লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় এ কর্মসূচিতে প্রায় এক হাজার গাড়ির বহর থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ যাত্রা শুরু করবে। মাওয়া সড়ক ও পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও রূপসা সেতু হয়ে বহরটি খুলনায় পৌঁছাবে। এরপর যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে কর্মসূচি।

লংমার্চে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে লংমার্চে অংশ নেওয়া গাড়ির বহর শেষবারের মতো একত্র হবে।

প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন ও ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন সভায় অংশ নেন।

লংমার্চে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]