বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার   শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক হলেন রাকিব   উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার   হিমছড়ি সৈকতে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণহানি বেড়ে ৪   জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী   জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্পিকার   
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অপর শিশুটি এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির সিভিল ডিফেন্স বাহিনী।

বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মক্কায় তিন শিশু প্রবল পানির স্রোতে ভেসে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রথমে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে দ্বিতীয় শিশুর মরদেহ উদ্ধার করেন কর্মীরা। তবে তৃতীয় শিশুটির সন্ধান না পাওয়ায় তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সময় সবাইকে সতর্ক থাকার এবং আকস্মিক বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, নাগরিক, প্রবাসী বাসিন্দা ও দর্শনার্থীদের গিরিখাত, পানিনিষ্কাশন চ্যানেল এবং নিচু এলাকা থেকে দূরে থাকতে হবে। এসব স্থানে বৃষ্টির পানি দ্রুত জমে প্রবল স্রোতের সৃষ্টি হতে পারে। বিশেষ করে উপত্যকা দিয়ে নেমে আসা দ্রুতগতির পানি আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।

নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

প্রতিকূল আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে বন্যাপ্রবণ এলাকায় না যাওয়া এবং কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে সিভিল ডিফেন্স।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]