প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম (ভিজিট : ৩৬)

সংগৃহীত ছবি
সৌদি আরবের পূর্বাঞ্চলে শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) এ ঘটনায় দুই প্রবাসী কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে আসা ড্রোনটি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয়। তবে হামলার সময় তেলক্ষেত্রের বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়।
নিহত দুজনের মধ্যে একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের একজন পাকিস্তানি ও অন্যজন ভারতীয় নাগরিক।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় সৌদি আরামকোর মূল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। পাশাপাশি ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে।