বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার   শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক হলেন রাকিব   উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার   হিমছড়ি সৈকতে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, প্রাণহানি বেড়ে ৪   জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী   জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্পিকার   
বিক্ষোভের মধ্যেই সৌদি আরবে ম্যাঁক্রো, আলোচনায় জ্বালানি নিরাপত্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ২৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেই আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (২১ অক্টোবর) সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। সফরে ফ্রান্সের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং তেলের ওপর নির্ভরতা কমানোর বিষয়টিও গুরুত্ব পাবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবে হামলা জোরদার করার পর দেশটিতে সফর করা প্রথম পশ্চিমা নেতা ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার বিকেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে সৌদি আরবে যান ম্যাক্রোঁ।

বিবৃতিতে বলা হয়, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার মুখে দেশটির প্রতি ফ্রান্সের সংহতি প্রকাশ করা এই সফরের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরবরাহের উৎস বহুমুখী করার প্রচেষ্টাও আলোচনায় গুরুত্ব পাবে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথিদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে দেশটির একটি বড় বিনিয়োগ সম্মেলনও পিছিয়ে দিতে হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের বন্দরগুলো অবরোধের চেষ্টা দেশটির তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশটির জন্য এ পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

ম্যাক্রোঁর উপসাগরীয় সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি দেশটির সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে।

এ অবস্থায় ডিজেল ও পেট্রলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানির মূল্য কমানোর উদ্যোগ জোরদার করতে চাইছে ফরাসি সরকার। এ কারণে সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানো এবং তেলের সরবরাহের উৎস বহুমুখী করার বিষয়টি ম্যাক্রোঁর সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]